মূল বিষয়বস্তুতে যান
Wood Crafts Furniture-এর লোগো

Wood Crafts Furniture

Wood Crafts Furniture
Wood Crafts Furniture
ঠিকানা:
দূর্গা পুর মন্ডল পাড়া হাজী মানু মন্ডল মার্কেট কাঠগড়া বাজার আশুলিয়া সাভার ঢাকা
ফোন:
01712737854
ইমেইল:
woodcraftsfurniturebd@gmail.com

আমাদের সম্পর্কে — Wood Crafts Furniture

Wood Crafts Furniture সাভার-আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত একটি কাঠের ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব ফ্যাক্টরি ও নিজস্ব স' মিল আছে — গাছ কেনা থেকে কাঠ চেরাই, সিজনিং, ফার্নিচার তৈরি ও রং-পালিশ পর্যন্ত সব কাজ আমরা নিজেরাই করি। তাই মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ফ্যাক্টরি দামে আপনি পাচ্ছেন মানসম্মত কাঠের ফার্নিচার।

আমরা যা তৈরি করি

মেহগনি, সেগুন ও কাঁঠাল কাঠের খাট (ফুল বক্স, সেমি বক্স, প্ল্যাটফর্ম খাট), সোফা সেট, ডিভান, রকিং চেয়ার, ওয়ারড্রোব, আলমারি, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, টিভি ক্যাবিনেট, বুকশেলফ, কিচেন র‍্যাক, আলনা ও শু র‍্যাক। পছন্দমতো সাইজ, ডিজাইন ও রঙে কাস্টম অর্ডারও নেওয়া হয়।

কেন আমাদের থেকে কিনবেন

✔ নিজস্ব ফ্যাক্টরি ও স' মিল — সরাসরি ফ্যাক্টরি দাম✔ প্রতিটি প্রোডাক্টের আসল ছবি, সঠিক সাইজ ও পরিষ্কার দাম✔ সারা বাংলাদেশে হোম ডেলিভারি — পুরো টাকা ক্যাশ অন ডেলিভারি, অগ্রিম লাগে না✔ ঢাকা ও আশপাশে আমাদের নিজস্ব লোক দিয়ে বাসায় ফ্রি ফিটিং✔ মাল ভাঙা, ত্রুটিপূর্ণ বা অর্ডারের ডিজাইনের সাথে না মিললে রিটার্ন

ডেলিভারি

অর্ডারের পর সাধারণত ৭–১০ দিনের মধ্যে ডেলিভারি। ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ১,৫০০ টাকা, ঢাকার আশপাশে ২,০০০ টাকা, ঢাকার বাইরে ২,৫০০ টাকা। খাটের দামের মধ্যে ম্যাট্রেস নেই।

শোরুম ও ফ্যাক্টরি

📍 দূর্গাপুর মন্ডলপাড়া (হাজী মানু মন্ডল মার্কেট), কাঠগড়া বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা ১৩৪০🗺️ গুগল ম্যাপে লোকেশন: Wood Crafts Furniture — Google Maps📞 কল / WhatsApp: 01712737854, 01811600782✉️ ইমেইল: woodcraftsfurniturebd@gmail.com

সরাসরি ফ্যাক্টরিতে এসে কাঠ ও কাজের মান নিজে দেখে অর্ডার করতে পারেন — আসার আগে একবার ফোন করে নিন।