মূল বিষয়বস্তুতে যান
Wood Crafts Furniture-এর লোগো

শর্তাবলী — Wood Crafts Furniture

সর্বশেষ আপডেট: ৮ নভেম্বর ২০২৬

আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

১. অর্ডার কনফার্মেশন — ওয়েবসাইট, ফোন বা WhatsApp-এ অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন করে অর্ডার কনফার্ম করবেন। পুরো টাকা ক্যাশ অন ডেলিভারি — অর্ডার কনফার্ম করতে কোনো অগ্রিম লাগে না।

২. কাস্টমার তথ্য — অর্ডারের সময় সঠিক নাম, পূর্ণ ঠিকানা ও সচল ফোন নম্বর দিতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারিতে সমস্যা হলে তার দায় কাস্টমারের।

৩. প্রোডাক্ট তথ্য — ওয়েবসাইটের ছবি ও বিবরণ আমাদের তৈরি আসল প্রোডাক্টের। তবে আলো, ক্যামেরা বা স্ক্রিনভেদে রঙে সামান্য পার্থক্য হতে পারে। খাটের দামের মধ্যে ম্যাট্রেস নেই।

৪. মূল্য ও পেমেন্ট — দাম সময়ভেদে পরিবর্তন হতে পারে; অর্ডার কনফার্মের সময় যে দাম বলা হবে সেটাই প্রযোজ্য। পণ্য হাতে পেয়ে, দেখে-বুঝে টাকা পরিশোধ করবেন।

৫. ডেলিভারি — অর্ডারের পর সাধারণত ৭–১০ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয় (বিশেষ পরিস্থিতিতে সময় কিছুটা বাড়তে পারে)। ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ১,৫০০ টাকা, ঢাকার আশপাশে ২,০০০ টাকা, ঢাকার বাইরে ২,৫০০ টাকা। ঢাকা ও আশপাশে আমাদের নিজস্ব লোক বাসায় গিয়ে ফ্রি ফিটিং করে দেন।

৬. রিটার্ন ও গ্যারান্টি — ডেলিভারির সময় পণ্য চেক করে নেবেন। মাল ভাঙা, ত্রুটিপূর্ণ বা অর্ডারের ডিজাইনের সাথে না মিললে রিটার্ন নেওয়া হবে। পণ্য ঠিক থাকলে গ্রহণ করতে হবে। রেগুলার দামের প্রোডাক্টে ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি; অফার দামের প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি/গ্যারান্টি নেই। ব্যবহারজনিত ক্ষতি গ্যারান্টির আওতায় নয়।

৭. কপিরাইট — ওয়েবসাইটের ডিজাইন, ছবি ও লেখা Wood Crafts Furniture-এর সম্পত্তি; অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৮. আইনগত বিষয় — যেকোনো বিরোধ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। Wood Crafts Furniture যেকোনো সময় এই শর্তাবলী হালনাগাদ করতে পারে।

যোগাযোগ

📞 কল / WhatsApp: 01712737854, 01811600782

✉️ ইমেইল: woodcraftsfurniturebd@gmail.com

📍 শোরুম ও ফ্যাক্টরি: দূর্গাপুর মন্ডলপাড়া (হাজী মানু মন্ডল মার্কেট), কাঠগড়া বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা