রিটার্ন ও অর্ডার বাতিল নীতি — Wood Crafts Furniture
সর্বশেষ আপডেট: ৮ নভেম্বর ২০২৬
১. ডেলিভারির সময় পণ্য চেক করুন — পণ্য হাতে নেওয়ার আগে ভালোভাবে দেখে নিন। কোনো সমস্যা পেলে সাথে সাথে ডেলিভারি প্রতিনিধিকে বা আমাদের নম্বরে জানান।
২. কখন রিটার্ন নেওয়া হবে — মাল ভাঙা, ত্রুটিপূর্ণ বা অর্ডারের ডিজাইনের সাথে না মিললে আমরা পণ্য ফেরত নিয়ে ঠিক পণ্য পাঠাব অথবা মেরামত/সমাধান করে দেব। এক্ষেত্রে কাস্টমারকে কোনো চার্জ দিতে হবে না।
৩. কখন রিটার্ন হবে না — পণ্য অর্ডার অনুযায়ী ঠিকঠাক থাকলে তা গ্রহণ করতে হবে। ব্যবহারজনিত ক্ষতি বা ডেলিভারির পরে হওয়া ক্ষতির জন্য রিটার্ন প্রযোজ্য নয়। কাস্টম সাইজ/ডিজাইনের অর্ডারে রিটার্নের বদলে মেরামত/সমাধান দেওয়া হবে।
৪. গ্যারান্টি — রেগুলার দামের প্রোডাক্টে ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি; অফার দামের প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি/গ্যারান্টি নেই।
৫. অর্ডার বাতিল — ফার্নিচার তৈরির কাজ শুরু হওয়ার আগে ফোন করে অর্ডার বাতিল করতে পারবেন। কাজ শুরু হয়ে গেলে বা পণ্য ডেলিভারিতে বের হয়ে গেলে অর্ডার বাতিল করা যাবে না।
যোগাযোগ
📞 কল / WhatsApp: 01712737854, 01811600782
✉️ ইমেইল: woodcraftsfurniturebd@gmail.com
📍 শোরুম ও ফ্যাক্টরি: দূর্গাপুর মন্ডলপাড়া (হাজী মানু মন্ডল মার্কেট), কাঠগড়া বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা
